- Purbodhara - https://purbodhara.com/ -

কুমিল্লার ‘বাঘা’ শরীফের হ্যাটট্রিক বিজয়

কুমিল্লার মো. শরীফ ওরফে ‘বাঘা’ শরীফ টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে আবদুল জব্বার স্মৃতি বলীখেলায় হ্যাটট্রিক জয়ের গৌরব অর্জন করেছেন। শনিবার (২৫ এপ্রিল)  চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠে অনুষ্ঠিত ফাইনালে তিনি একই এলাকার রাশেদকে পরাজিত করে হ্যাটট্রিক শিরোপা জয় করেন।

ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই বলীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। প্রায় ২৪ মিনিটের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দেননি। তবে শেষ পর্যন্ত রাশেদকে পরাজিত করে ‘বাঘা’ শরীফ আবারও চ্যাম্পিয়নের মুকুট পরেন।এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও এই দুই বলী ফাইনালে মুখোমুখি হয়েছিলেন। দুইবারই বিজয়ী হন শরীফ, আর রাশেদ ছিলেন রানারআপ। এবারও সেই ধারাবাহিকতার পুনরাবৃত্তি ঘটল।

বিকেল সাড়ে ৩টা থেকে রিংয়ে শুরু হয় এবারের বলীখেলা। মোট ১১৭ জন বিভিন্ন বয়সের বলী এতে অংশ নেন। উদ্বোধন করেন মহানগর পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী, বেলুন উড়িয়ে তিনি প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন।লালদীঘি মাঠ ও আশপাশের এলাকা ছিল কানায় কানায় পূর্ণ। প্রচণ্ড গরম উপেক্ষা করে ঢোলের তালে তালে দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

প্রতিবছর বাংলা ১২ বৈশাখে অনুষ্ঠিত এই বলীখেলাকে ঘিরে দুই দিনব্যাপী বৈশাখী মেলা বসে লালদীঘির আশপাশে।

উল্লেখ্য, ১৯০৯ সালে বকশিরহাটের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করতে এই বলীখেলার প্রচলন করেন। এবারের আসর ছিল এর ১১৭তম আয়োজন।

.u1de16a5752d0273e65163b01bfe10bf3 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u1de16a5752d0273e65163b01bfe10bf3:active, .u1de16a5752d0273e65163b01bfe10bf3:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u1de16a5752d0273e65163b01bfe10bf3 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u1de16a5752d0273e65163b01bfe10bf3 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u1de16a5752d0273e65163b01bfe10bf3 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u1de16a5752d0273e65163b01bfe10bf3:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  জঙ্গল সলিমপুরে দেড় হাজার যৌথ বাহিনী সদস্যের কম্বো অপারেশন