চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এর পূর্ণাঙ্গ অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ডাক্তার অসীম কুমার বড়ুয়া। ২১ এপ্রিল বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।জানাযায় গত ১৬ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে ঘটিত নির্বাচন কমিটিতে পাঁচজন যোগ্য প্রার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করায় সর্বসম্মতিক্রমে ডাক্তার অসীম কুমার বড়ুয়াকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। গত ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদ তা অনুমোদিত হয়। উল্লেখ্য তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে ০১ নভেম্বর ২০০৭ সালে ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেছিলেন। পরবর্তীতে অধ্যাপক ও উপ অধ্যাপক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গত ০৬ জনুয়ারি ২০২৪ সাল থেকে চলিত বছরের ২০ এপ্রিল পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন প্রফেসর ডাক্তার অসীম কুমার বড়ুয়া।


