চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণের সমন্বয়ে প্রতিষ্ঠিত শত বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও বিনোদনমূলক এবং সেবামূলক প্রতিষ্ঠান কে.সি.দে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) চট্টগ্রামের তিন বছর মেয়াদী নির্বাহী পরিষদের নির্বাচন গত ২ মে অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিতে নির্বাচনে বিজয় সদস্যগণের
শপথ অনুষ্ঠান ৭ মে ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনের দুই অফিস থেকে নির্বাচিত ১৫ জন সদস্যদের মধ্যে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ১০ দশটি সম্পাদকীয় পদ ৫ পাঁচ জন নির্বাহী সদস্যের পদ ১৫ জন নির্বাচিত সদস্যগণের প্রত্যেকের ভোটাভোটির মাধ্যমে এবারের নতুন মুখ মো: জামাল উদ্দিন কে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একজন সদস্য অনুপস্থিত থাকায় মোট ১৪ জন সদস্য নিয়ে বর্তমান নির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে ।
সভাপতি হিসেবে পূর্বের সভাপতি মোঃ নাসির উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি স্বদেশ শর্মা, সাধারণ সম্পাদক হিসেবে এবারের নতুন মুখ মোঃ জামাল উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক উদয় শংকর সেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ এরশাদ আলম, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, ক্রীড়া সম্পাদক নিউটন বড়ুয়া, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোঃ আমির হোসেন, নির্বাহী সদস্য মোঃ আবুল হাসেম,মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ খোরশেদ আলম, ও মোহাম্মদ আখতার হোসেন।
মো: জামাল উদ্দিন বলেন, ১৯১৩ সালে সাবেক বিভাগীয় কমিশনার কে.সি.দে মহোদয় ক্লাবের নামে জায়গা বরাদ্দ দেওয়ার পরবর্তী সময়ে কেসিদে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবে রূপ নেয়। চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনের কার্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী কর্মচারীদের প্রাণের সংগঠন এই ইনস্টিটিউট। প্রতি দুই বছর অন্তর অন্তর সাধারণ সভা ও নির্বাচন হয়। গত ২ মে ৮৭ তম সাধারণ সভা ও নির্বাচন ও ৭ মে শপথ গ্রহণ অনুষ্টিত হয়েছে। নির্বাচনে বিজয় হওয়ার পর সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ১৫ জন বিজয় সদস্যদের প্রত্যেকের সমর্থনে আমাকে ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এইজন্য তাদেরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ক্লাবের সকল সদস্যদেরকেও ধন্যবাদ জানাই।নতুন পরিচালনা পর্ষদকে নিয়ে প্রাচীনতম সংগঠনকে আরো শক্তিশালী ও মজবুত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি ।নবনির্বাচিত নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের সকল সদস্যগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সকলের নিকট সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের মিনিষ্টেরিয়াল অফিসার্স সমন্বয়ে ১৯১৩ সালে ননগেজেটেড অফিসার্স ক্লাব নামে একটি সাংস্কৃতিক বিষয়ক ক্লাব প্রতিষ্ঠিত হয়।
তৎকালীন বিভাগীয় কমিশনার স্বর্গীয় কেসিদের নির্দেশনায় ডিস্ট্রিক্ট কালেক্টর মি. জি.পি. হগ চট্টগ্রাম টাউন কাশমহলের অধীনে ৪০ শতক খিলা শ্রেণীর সরকারি খাস জমি ক্লাবের অনুকূলে ১১ অক্টোবর ১৯১৫ সালে সম্পাদিত কবুলিয়তনামা প্রদান করেন। ক্লাবের সদস্যবৃন্দ এই জমি পাওয়ায় কৃতজ্ঞতাস্বরূপ তৎকালীন বিভাগীয় কমিশনারের স্মরণে নন -গেজেটেড অফিসার্স ক্লাবের নাম পরিবর্তন করে ক্লাবের নামকরণ করেন কে.সি.দে ইনস্টিটিউট অফিসার ক্লাব। মূলত চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত ২য় ও তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সংগঠন কে.সি.দে ইনস্টিটিউট অফিসারস ক্লাব ।


