চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের পেশওয়ারাইন রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণসহ নানা অনিয়মে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার (১০ মে) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইজাহারুল আহম্মেদ শিহাব এই জরিমানা আদায় করেন।
অভিযানে পেশওয়ারাইন রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে প্রতিপালনের জন্য সতর্ক করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহযোগিতা প্রদান করেন।