সোনাইমুড়ীতে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাংলাদেশ সাসটেইনেবল রিকভারী, ইমারজেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং) বিষয়ক উপজেলা পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি  ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম।

অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক উপস্থাপন করেন এসডিএফ বি-স্ট্রং প্রকল্পের সোনাইমুড়ী উপজেলা কোঅর্ডিনেটর মো. জাকির হোসেন। এছাড়া প্রকল্পের বিস্তারিত পরিচিতি তুলে ধরেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সামিউল হক।

প্রকল্প পরিচিতিতে তিনি জানান, ২০২৪ সালের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান এবং তাদের টেকসই উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদকালে সোনাইমুড়ী উপজেলার প্রায় ৪ হাজার দরিদ্র ও অতিদরিদ্র পরিবার এই প্রকল্পের আওতায় সহায়তা পাবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার বলেন, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে অর্থনৈতিক পুনর্গঠন এবং দুর্যোগ মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা পর্বে অতিথিরা সুবিধাভোগীদের মধ্যে বিতরণকৃত অর্থ সহায়তা উৎপাদনমুখী কাজে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন  কুড়িগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টি, প্লাবিত নিম্নাঞ্চল
শেয়ার করুন

মন্তব্য করুন