চেয়ারম্যান মরহুম সালেহ আহমদ মিয়ার উত্তরসূরি দিদারুল আলমের মতবিনিময় সভা

৩৮ নং ওয়ার্ডে সৎ, মানবিক ও জনবান্ধব নেতৃত্বের প্রত্যাশা এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক

শেয়ার করুন
হালিশহরের  চেয়ারম্যান মরহুম  সালেহ আহমদ মিয়ার উত্তরসূরি দিদারুল আলমের মতবিনিময় সভা। ৩৮ নং ওয়ার্ডে সৎ, মানবিক ও জনবান্ধব নেতৃত্বের প্রত্যাশা এলাকাবাসীর।
চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহরের মানুষের হৃদয়ে আজও শ্রদ্ধা ও ভালোবাসার নাম মরহুম সাবেক চেয়ারম্যান সালেহ আহমদ মিয়ার। সততা, ন্যায়পরায়ণতা ও জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যিনি টানা প্রায় ২৫ বছর ৫ নং হালিশহর ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ও নিজস্ব জমিতে এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল ডবলমোরিং পুলিশ ফাঁড়ি, বোর্ড অফিস এবং আহমদ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, যা পরবর্তীতে সিটি করপোরেশনের আওতায় অন্তর্ভুক্ত হয়। তাঁর সময়কালেই বাঁশের খুঁটির মাধ্যমে হালিশহরে প্রথম বিদ্যুৎ সংযোগ স্থাপিত হয়েছিল। চেয়ারম্যানের সুযোগ্য পুত্র মোহাম্মদ দিদারুল আলম এবার আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩৮ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী।  ইতোমধ্যে তিনি এলাকার নবিন প্রবীণ, শিক্ষক, ব্যবসায়ী, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় শুরু করেছেন।এরই ধারাবাহিকতায় সোমবার (১৮ মে) ৩৮ নং ওয়ার্ড খান সাহেব আবদুল খালেক সও বাড়ির তাঁর নিজ বাসভবনে এক  হৃদ্যতাপূর্ণ মতবিনিময় সভায় আনুষ্টানিক ভাবে ঘোষনা দেন কাউন্সিলর প্রার্থী হিসেবে আগামী চসিক নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে বাবার প্রদাঙ্ক অনুসরণ করে অবহেলিত জনপদের  মানুষের সেবা করতে চান তিনি।
তিনি বলেন আমার পিতা মানুষের ভালোবাসাকেই সবচেয়ে বড় সম্পদ মনে করতেন। নেতৃত্বকে কখনো ক্ষমতার মাধ্যম হিসেবে দেখেননি; মানুষের সেবার দায়িত্ব হিসেবেই গ্রহণ করেছিলেন। আমি তাঁর সেই আদর্শ ধারণ করে একটি পরিচ্ছন্ন, মানবিক ও জনবান্ধব ওয়ার্ড গঠনে কাজ করতে চাই। মানুষের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান দায়িত্ব।”
সভায় উপস্থিত এলাকাবাসী দিদারুল আলমের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সময়ে মানুষ এমন জনপ্রতিনিধি খুঁজছে, যিনি নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকবেন, জনগণের বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে কাজে লাগাবেন এবং সততা ও চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন। তাদের ভাষ্য, দিদারুল আলমের মাঝে তারা সেই সম্ভাবনাময় নেতৃত্বের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন।
‎মোহাম্মদ আব্দুল্লাহ আল নওশাদ এর সঞ্চালনায়  মতবিনিময় সভায় মতামত ব্যক্ত করেন প্রবীন রাজনীতিবিদ মোঃ শাহনেওয়াজ, ডাক্তার মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ ইয়াকুব, ইব্রাহিম আরিফ, মোহাম্মদ জুয়েল,ফরিদ উদ্দিন আহমেদ, আবুল হোসেন, এনএম জাহাঙ্গীর, তানভীর আহমেদ, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ রফিক, পারভেজ আহমদ জেকি, তৌহিদুল আলম, কাজী মোহাম্মদ হানিফ, ফয়সাল আজিম, মোঃ আশরাফ, রুহুল আমিন স্বপন, মোহাম্মদ সেলিম (সরদার), আব্দুল মজিদ, হাজি ইলিয়াস গনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন  সবুজ দলের জয় দিয়ে চট্টগ্রামে কোকো স্মৃতি ফুটবলের শুভ উদ্বোধন
শেয়ার করুন

মন্তব্য করুন