দক্ষিণ খুলশী সিটি কর্পোরেশন  ভিআইপি আবাসিক এ দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন
চট্টগ্রাম দক্ষিণ খুলশী সিটি কর্পোরেশন ভিআইপি আবাসিক এলাকায় দৃষ্টিনন্দন  মসজিদ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চসিক মেয়র ডাক্তার মো: শাহাদাত হোসেন।
মেয়র বলেন, আমি মেয়রের দায়িত্ব গ্রহণ করার পর সর্বপ্রথম এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। এটা দিয়ে আমার কাজের যাত্রা শুরু। আজকে পরিপাটি একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মিত হয়েছে। এটা নিঃসন্দেহে আনন্দের খবর। এলাকার মানুষগুলো নির্বিঘ্নে ইবাদত বন্দেগী করতে পারবেন। তিনি আরো বলেন, এই শহর আমার আপনার সকলের। সবার সমন্বিত প্রচেষ্টা থাকলে একটা গ্রীন ও ক্লিন হেলদি সিটি নির্মাণ করা সম্ভব।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জেনারেল সেক্রেটারি ও দক্ষিণ খুলশী সিটি কর্পোরেশন ভিআইপি আবাসিক এলাকার মসজিদ উন্নয়নের রূপকার রেজাউল করিম আজাদ এর সঞ্চালনায়
দক্ষিণ খুলশী ভিআইপি হাউজিং সোসাইটির
সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মসজিদ উন্নয়ন কমিটির সদস্য শাহেদ সরোয়ার, বক্তব্য রাখেন সাবেক নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
 এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন,সাবেক নগর বিএনপির সাধারণ সম্পাদক একরামুল করিম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ, ড্যাব নেতা ডাক্তার বেলায়েত হোসেন ডালি ও ডা: সরোয়ার আলম মসজিদ  কমিটির মেম্বার সেক্রেটারি সাইফুদ্দিন হক,
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফয়েজুল ইসলাম,  মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি ইকবাল,কপিল উদ্দিন,শাহেদ সারওয়ার সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন  চার ফুট উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপ
শেয়ার করুন

মন্তব্য করুন