logo
কিশোরগঞ্জ তাড়াইলে বজ্রপাতে এক গবাদি পশু গাভীর মৃত্যু
সংবাদ প্রকাশিত:

কিশোরগঞ্জ তাড়াইলে দিগদাইড় ইউনিয়নে বরুহা গ্রামের বজ্রপাতে একটি গবাদি পশুর মৃত্যু হয়।

গত ২১ শে মে বিকাল ৩ ঘটিকায় বরুহা গ্রামের বাইদ বিলে কৃষক মোঃ সাইদুর রহমান মিয়ার একটি গাভী ঘাস খাওয়ার জন্য এই হাওরে দিয়ে আসে আনুমানিক সময় বিকাল ৪ ঘটিকায় হঠাৎ বৃষ্টিতে বজ্রপাত হয়। এই বজ্রপাতে কৃষক মোঃ সাইদুর রহমান মিয়ার গাভীটি মারা যায়।
জানা যায়, গাভীটি ৫ লিটার দুধ দিত সাইদুর রহমান মিয়ার অভাব অনটনের সংসারে একমাত্র অবলম্বন হিসেবে ছিল এই গাভীটি বজ্রপাতের কারণে হঠাৎ মৃত্যুতে কৃষক সহ তার পরিবার এখন দিশেহারা।

কৃষক মোঃ সাইদুর রহমান বলেন, এই গরুর দুধ বিক্রয় করে আমার পরিবার ছেলেপেলে নিয়ে কোন রকম ডাল ভাত খেয়ে দিনপার করছি
এখন আমার এই দারিদ্রতার সংসারে পরিবার নিয়ে আমি কি করবো একমাত্র আল্লাহ তায়ালা জানে।
তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয়, কৃষক মোঃ সাইদুর রহমান মিয়াকে সান্তনা দেন এবং পরিবারের পাশে থাকবেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন ভূঁইয়া দুঃখ প্রকাশ করেন পরিবারের পাশে থাকবেন বলেছেন।

আরও পড়ুন  জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন ছাতকের ড. জয়নাল আবেদীন