ট্রাকে ঈদযাত্রাই হলো ১৫ জনের শেষযাত্রা

নিজস্ব প্রতিবেদক:

শেয়ার করুন

এবার ঈদের আনন্দ ভাগাভাগি করতে ১৩০০ টাকা কমে ট্রাকে করে রওনা হন ২২ জন যাত্রী৷ কিন্তু সেই যাত্রাই হলো তাদের শেষযাত্রাএকে একে জীবন গেলো ১৫ জনের৷ সোমবার (২৫ মেভোরে ঢাকাটাঙ্গাইলযমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু হয়। আর এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন৷ এতে ঈদ আনন্দ রূপ নেয় বিষাদে।সরেজমিনে দেখা যায়মহাসড়কের পাশেই ট্রাকটি উল্টে রয়েছে৷ এর মধ্যে রডগুলো মাটিতে পড়ে আছে৷ স্থানীয় লোকজন ভিড় করছেন। ট্রাকের যাত্রী রব্বানী জাগো নিউজকে বলেনআমার ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ করেই দেখি ট্রাকটি উল্টে গেছে৷ এরপর আর কিছুই বলতে পারবো না৷ আমরা ট্রাকে ২২ জন যাত্রী ছিলাম।ট্রাকের আরেক যাত্রী তরিকুল ইসলাম বলেনট্রাকটি নওগাঁ জেলার মান্দা উপজেলায় যাওয়ার কথা ছিল৷ আমরা চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার জন্য চট্টগ্রামের অলংকার থেকে উঠেছিলাম। মূলত বাসের ভাড়া জনপ্রতি ১৭০০ থেকে ১৮০০ টাকা চাওয়া হয়৷ কম টাকার জন্য আমরা ট্রাকে উঠি। আমরা ৪ জনে ২৩০০ টাকা দিই। এর মধ্যে আমার দুইজন মারা গেছে৷ নিহতের এক আত্মীয় বলেনআমার তিন জন আত্মীয় মারা গেছে৷ রাত ১০টায় তারা নওগাঁ যাওয়ার জন্য কম টাকায় ফেনী থেকে ট্রাকে ওঠে৷ ফেনী থেকে বাস ভাড়া ১৭০০১৮০০ টাকা চাওয়া হয়৷ ট্রাকে জনপ্রতি ভাড়া ৩০০ থেকে ৪০০ টাকা নেওয়া হয়৷ কিন্তু কম টাকায় ট্রাকে ওঠায় তাদের এমন মৃত্যু হলো৷এদিকে স্থানীয়রা বলেনভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি৷ রড কেটে যাত্রীদের আমরা উদ্ধার করি। পাল্লাপাল্লি করে ওভারটেকের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে৷ তাছাড়া এতো বড় দুর্ঘটনা হওয়ার কথা নয়৷ স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ বলেনসকালে এসে দেখি ১৫ জনের মরদেহ পড়ে রয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন৷ নিহতের মরদেহ উদ্ধার করে থানার নিয়ে আসা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷

আরও পড়ুন  জীবনে প্রতিষ্ঠিত হলে শিকড়ের খোঁজ নাও ; জাহাঙ্গীর আলম জনি
শেয়ার করুন

মন্তব্য করুন