- Purbodhara - https://purbodhara.com/ -

পেকুয়ায় মরহুম সেফের আইদিনের ঈছালে ছওয়াব উপলক্ষে বামুলাপাড়ায় দোয়া মাহফিল ও গণভোজ

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ বামুলাপাড়া এলাকার আল আকসা জামে মসজিদ প্রাঙ্গণে মুসলিম প্রধান দেশ তুরস্কের বিশিষ্ট ব্যক্তি মরহুম সেফের আইদিনের ঈছালে ছওয়াবের উদ্দেশ্যে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) রাজাখালীভিত্তিক অরাজনৈতিক দাতব্য সংস্থা সোলতান আহমদ ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১৫০ জন এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থী এবং এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলতান আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পুইছড়ী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন। তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং মরহুম সেফের আইদিনের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি সমাজে মানবসেবা, দান-সদকা এবং এতিম-দুঃস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসার গুরুত্ব তুলে ধরেন।
দোয়া মাহফিলে এলাকার বিভিন্ন ইয়াতিমখানা ও হেফজখানার শিক্ষার্থী, হাফেজে কোরআন, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে মরহুম সেফের আইদিনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে খাবার পরিবেশন করা হয়।
আয়োজকরা জানান, মরহুম সেফের আইদিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর জন্য ঈছালে ছওয়াবের উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিক মূল্যবোধ জাগ্রত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

.ud9d18bdc6568128719551bf356ce402c { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ud9d18bdc6568128719551bf356ce402c:active, .ud9d18bdc6568128719551bf356ce402c:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ud9d18bdc6568128719551bf356ce402c { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ud9d18bdc6568128719551bf356ce402c .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ud9d18bdc6568128719551bf356ce402c .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ud9d18bdc6568128719551bf356ce402c:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত