- Purbodhara - https://purbodhara.com/ -

আশুগঞ্জে ১০ কেজি গাঁজা ও ৩৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা ও ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে এসব উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৪টা ৫ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে অটোরিকশা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক কারবারি আজাহান মিয়াকে গ্রেফতার করা হয়।
এর কিছুক্ষণ পর বিকেল ৪টা ২০ মিনিটে একই এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল আটক করে আরোহীকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মোরছালিন মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেতবাড়িয়া এলাকার মৃত বজলু মিয়ার ছেলে আজাহান মিয়া এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার শুরিয়াব জাঙ্গীর এলাকার রফিকুল ইসলামের ছেলে মোরছালিন মিয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আজাহান মিয়ার বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।
পুলিশ উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ব্যবহৃত যানবাহন জব্দ করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

.ufe556673aa4531e190992865ac9c1b8d { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ufe556673aa4531e190992865ac9c1b8d:active, .ufe556673aa4531e190992865ac9c1b8d:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ufe556673aa4531e190992865ac9c1b8d { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ufe556673aa4531e190992865ac9c1b8d .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ufe556673aa4531e190992865ac9c1b8d .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ufe556673aa4531e190992865ac9c1b8d:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ১৭ মাসে নিহত ১৯৫: এইচআরএসএস