বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা

চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

কক্সবাজার সংবাদদাতা

শেয়ার করুন

আগামী ১৩ জুন চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা জামায়াতের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) বিকেল ৪টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। সভা পরিচালনা করেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, পেকুয়া উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, মহেশখালী উপজেলা দক্ষিণ আমীর মাস্টার শামীম ইকবাল, টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয়, বিভাগীয় সমাবেশে কক্সবাজার জেলা থেকে পাঁচ শতাধিক যানবাহনের বহর নিয়ে অংশগ্রহণ করা হবে। পাশাপাশি সমাবেশকে কেন্দ্র করে প্রচারপত্র বিতরণ ও জনমত গঠনের কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নেতৃবৃন্দ সমাবেশকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার আহ্বান জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী সমাবেশের গুরুত্ব তুলে ধরে দায়িত্বশীলদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন  মহেশখালীতে বজ্রপাতে চিংড়ি প্রজেক্ট শ্রমিকের মৃত্যু
শেয়ার করুন

মন্তব্য করুন

;