সেবার মহান ব্রত নিয়ে

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ২০২৫-২০২৬  শিক্ষাবর্ষের বি.ডি.এস কোর্সের যাত্রা শুরু

শেয়ার করুন
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ৮ জুন সকাল ৯টায় ২০২৫-২০২৬  শিক্ষাবর্ষের বি.ডি.এস কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় পৃথক কর্মসূচি বাস্তবায়ন করে। তারই ধারাবাহিকতায় নতুন মুখ, নতুন সম্ভাবনা। সেবার মহান ব্রত নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ২০২৫-২০২৬ (দ্বিতীয় ব্যাচ) শিক্ষাবর্ষের বি.ডি.এস কোর্সের নতুন শিক্ষাবর্ষের যাত্রা শুরু।মেডিকেল কলেজ লেকচার গ্যালারিতে  বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ‌।
 পবিত্র কোরআন তেলোয়াত, গীতা , ত্রিপিটক পাঠ ও সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক ইউনিটের প্রধান ডাঃ মোঃ কামরুল হাসানের স্বাগত বক্তব্য বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল অনুষ্ঠানিকতা।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্ট ডেল্টা ইউনির্ভাসিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিলিটারী ডেন্টাল কেয়ার চট্টগ্রাম এর কমানডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাবরিনা আহমদ । কলেজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান  এস.এম. মোরশেদ হোসাইন, ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান ডাঃ কামরুন নাহার দস্তগীর, ট্রাস্টি বোর্ডের ম্যানেজিং ট্রাস্টি এবং  মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম আজাদ, ট্রাস্টি বোর্ডের ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ ।অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মোঃ নূরুল হক এবং পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ.কে.এম. আশরাফুল করিম ও অধ্যাপক ডাক্তার শাহেদা খানম।
অনুষ্ঠানে বক্তারা বলেন যে, দেশে ৬৭ টি বেসরকারী মেডিকেল কলেজের মধ্যে অত্র মেডিকেল কলেজ অন্যতম। এই মেডিকেল কলেজ এবং ডেন্টাল ইউনিট একটি মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কোন রাজনৈতিক কার্যক্রমের চর্চা নেই। এই প্রতিষ্ঠান একটি মানবিক প্রতিষ্ঠান। মানবিক বলে এই প্রতিষ্ঠান চট্টগ্রামের সর্বসাধারণের সকল প্রকারের চিকিৎসা সেবার প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে। সবার নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা এবং সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে নিঃসন্দেহে অত্র প্রতিষ্ঠান বেসরকারী মেডিকেল কলেজের মধ্যে প্রথম স্থাান অধিকার করবে। নিয়মিতভাবে জ্ঞান লব্ধ, দক্ষতা অর্জন, প্রশিক্ষণ এবং চর্চার অভ্যাস থাকলে মেডিকেল শিক্ষা অনেক সহজতর হয়। সফলতা অর্জন করতে হলে নীতি, নৈতিকতা এবং মানবীয় হতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। প্রত্যেক মানুষ বা শিক্ষার্থী স্ব-স্ব স্থাানে থেকে ত্যাগী মনোভাব নিয়ে তার সর্বোত্তম কার্যটি প্রয়োগ করলে যে কোন বিষয় পরিবর্তন হয়ে সমৃদ্ধশীল হয়ে উঠবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। চিকিৎসা পেশার মহান আদর্শ, নৈতিকতা এবং ডেন্টাল সার্জারীর ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার উপরেও তাঁরা গুরুত্ব তুলে ধরেন।
মেডিকেল কলেজের ইতিহাস, বি.ডি.এস কোর্সের অবকাঠামোসহ শিক্ষার্থীদের সুযোগ সুবিধা, পেশাগত পরীক্ষা, শিক্ষক/শিক্ষিকাদের পরিচিতি, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বি.ডি.এস কোর্সের কারিকুলাম এবং স্বাস্থ্যা শিক্ষা অধিদপ্তরের নিয়ম কানুন এর উপর  মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রদান করেন ডাঃ মোঃ কামরুল হাসান ।
অনুষ্ঠানে   বি.ডি.এস শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রওনক জাহান ইকরা (ক্লাস রোল নং-১৪, শিক্ষাবর্ষঃ ২০২৫-২০২৬), মোঃ সামিন ইসলাম (ক্লাস রোল নং-১৬, শিক্ষাবর্ষঃ ২০২৫-২০২৬) এবং কাজী ফাতিন নেওয়াজ (ক্লাস রোল নং-৮, শিক্ষাবর্ষঃ ২০২৪-২০২৫)। শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জনাব আব্দুল কাদের ভূঁইয়া। অরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে দেশের অন্যান্য ডেন্টাল কলেজ/ইউনিটের মতো কেন্দ্রীয়ভাবে “এক শিক্ষার্থী এক গাছ” কর্মসূচির আওতায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
অত্র মেডিকেল কলেজ এর ডেন্টাল ইউনিটের সাইন্স অব ডেন্টাল মেটরিয়েল্স বিভাগের প্রভাষক ডাঃ মোঃ ওয়াসিফ হামিদ এবং ডেন্টাল এনাটমি বিভাগের প্রভাষক ডাঃ নাফিসা তাবাস্সুম চৌধুরীর প্রানবন্ত উপস্থাাপনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিাত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকসহ প্রতিষ্ঠানের প্রি-ক্লিনিক্যাল, প্যারা-ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল বিভাগ সমূহের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ হাসপাতাল এবং মেডিকেল কলেজের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ
আরও পড়ুন  চট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ নেতা লালার মৃত্যু
শেয়ার করুন

মন্তব্য করুন