- Purbodhara - https://purbodhara.com/ -

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
১৩ জুন (শনিবার) পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। দোয়া ও মোনাজাতে শহীদ ওয়াসিমের বিদেহী আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
কবর জিয়ারত শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় মেয়র বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর অবদান নতুন প্রজন্মকে ন্যায় ও গণতন্ত্রের সংগ্রামে অনুপ্রাণিত করবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন কায়সার লাভু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নুরী সিজ্জি, সদস্য সচিব ওমর ফারুক সাগর, যুগ্ম আহ্বায়ক সাইফুল করিম, ছাত্রনেতা রিদোয়ানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

.ufde4961e0b141c89537bc468228ffd9f { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ufde4961e0b141c89537bc468228ffd9f:active, .ufde4961e0b141c89537bc468228ffd9f:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ufde4961e0b141c89537bc468228ffd9f { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ufde4961e0b141c89537bc468228ffd9f .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ufde4961e0b141c89537bc468228ffd9f .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ufde4961e0b141c89537bc468228ffd9f:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  রাঙ্গুনিয়ায় যুবলীগ কর্মী কামাল আটক