চট্টগ্রাম মাদ্রাসা স্কলারশিপ বৃত্তি পরীক্ষা-২০২৫ এর পুরস্কার বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন

চট্টগ্রাম মাদ্রাসা স্কলারশিপ বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার (১৯ জুন) নগরীর স্থানীয় এস. এন. কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং দ্বীনি শিক্ষার প্রসারে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

খান জাহান আলী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ আবু জাফর সালেহীর সভাপতিত্বে এবং হালিশহর মজিদিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ‘র পরিচালক ও ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বিশিষ্ট সমাজচিন্তক মোহাম্মদ শফিউল আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,……..

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ আব্দুল হাকিম চৌধুরী।
বিশেষ বক্তা ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা উদ্যোক্তা সাংবাদিক মোহাম্মদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সাধারণ সম্পাদক ও চিটাগং মডেল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম খান, বাকের আলী ফকিরের টেক দোকান মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী এম. মোরশেদ এবং চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জাহেদুল ইসলাম।

অনুষ্ঠানে ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন বিভিন্ন মাদ্রাসার পরিচালক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১২২ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল বৃত্তি এবং ১২৮ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়। সর্বমোট ২৫০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫টি মাদ্রাসার ১৫ জন পরিচালককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদানের মাধ্যমে একটি আলোকিত, নৈতিক ও শিক্ষিত সমাজ গঠন সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আরও পড়ুন  বাঁশখালীতে জানাজায় পাওনাদারের বাধা
শেয়ার করুন

মন্তব্য করুন