চিটাগাং ক্লাব লিমিটেডের প্রতিনিধি দল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন
চিটাগং ক্লাব লিমিটেড এর একটি প্রতিনিধি দল  ২০ জুন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন
চিটাগাং ক্লাব লি. এর ভাইস চেয়ারম্যান  সৈয়দুল আনোয়ার ফরহাদের নেতৃত্বে প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন ,জাবেদ ইসলাম নান্নু, ডা. ফাহিম হাসান রেজা,  মহিউদ্দিন,  জামান ও ক্লাবের সচিব কমান্ডার শাহনেওয়াজ উপস্থিত ছিলেন|
প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র, ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার এবং শিশু আইসিইউ বিভাগ পরিদর্শন করেন| পরিদর্শন শেষে ক্লাব প্রতিনিধি দল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন । হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায়  বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট  (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট  আবদুল মান্নান রানা, ডা. এ. কে. এম. ফজলুল হক, জেনারেল সেক্রেটারী  মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, ডোনার মেম্বার মো. হারুন ইউসুফ, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর (ডা.) মো. আব্বাস উদ্দিন, ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক ও অ্যানেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অলক নন্দী| অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ডোনার মেম্বার ইঞ্জি. মো. জাবেদ আবছার চৌধুরী, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম আশরাফুল করিম, পরিচালক ফিন্যান্স)  মোহাম্মদ রফিকুল আলম, উপ-পরিচালক (প্রশাসন)  মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচক (ফিন্যান্স)  মো. মনজুুরুল আলম চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী প্রমুখ| প্রতিনিধি দল হাসপাতালের সার্বিক কার্যক্রমে বিশেষ করে অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের বিশেষায়িত শিশুদের চিকিৎসা সেবার ভূয়সী প্রশংসা করেন| চিটাগং ক্লাবের ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে চিটাগাং ক্লাবের সম্পর্ক দীর্ঘকালের  চিটাগাং ক্লাব এই হাসপাতালের উন্নয়নের অংশীদার| অতীতের ন্যায় ভবিষ্যতেও হাসপাতালের উন্নয়নে তারা সম্পৃক্ত থাকার আশ্বাস প্রদান করেন| তিনি মা ও শিশু হাসপাতালের সাথে চিটাগাং ক্লাবের মেম্বার, কর্মকর্তা, কর্মচারীদের চিকিৎসার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য অনুরোধ করেন| কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট  সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন  এই হাসপাতাল পরিদর্শনে আসার জন্য চিটাগাং ক্লাব নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান|
আরও পড়ুন  সরবারাহে কোন কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবেনা-চট্টগ্রামে বাণিজ্য উপদেষ্টা 
শেয়ার করুন

মন্তব্য করুন