চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৫ তম বার্ষিক সাধারণ সভা অদ্য ২৭ জুন শনিবার বিকাল ৩:০০ ঘটিকার সময় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে কলেজ লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়|

সভার শুরুতেই বিগত ১ বছর কার্যকালে যেসকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, হাসপাতালের আজীবন সদস্য/সদস্যা ও হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী মৃত্যু বরণ করেছেন তাঁদের জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হয়| সভায় স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা| সভাতে ৪৪তম বার্ষিক সাধারণ সভার কার্যনিববরণী এবং ২০২৫ সালের হাসপাতালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ| প্রতিবেদনে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম বিশেষ করে বিগত বছর কার্যকালে বিশেষ বিশেষ অর্জন সমূহ আজীবন সদস্য/সদস্যাগণের উদ্দেশ্যে তুলে ধরেন| সভায় কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ ২০২৫ সালের হাসপাতালের নিরীক্ষা প্রতিবেদন, ২০২৬-২০২৭ সালের বাজেট উপস্থাপন করেন|

এছাড়া মেডিকেল কলেজ ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন মেডিকেল কলেজের ২০২৫ সালের নিরীক্ষা প্রতিবেদন ও ২০২৬-২০২৭ সালের বাজেট উপস্থাপন করেন| হাসপাতাল ও মেডিকেল কলেজের ২০২৫-২০২৬ অর্থবছরের অডিটের জন্য রহমান রহমান হক এন্ড চার্টার্ড একাউনটেন্ট কোম্পানীকে নিয়োগ দেয়ার জন্য প্রস্তাব করেন ট্রেজারার অধ্যক্ষ লায়ন মোহাম্মদ সানাউল্লাহ|

হাসপাতালের গঠনতন্ত্রের কিছু সংশোধনীর জন্য প্রস্তাব উত্থাপন করেন প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন| উত্থাপিত বিগত সভার কার্যবিবরণী, বার্ষিক প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন সমূহ সর্বসম্মতিক্রমে সভায় অনুমোদিত হয়| এরপর উন্মুক্ত আলোচনায় হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা অংশ গ্রহণ করেন আমিনুল ইসলাম আমিন, শাহ আলম, এমদাদুল আজিজ, লে. কর্ণেল (অব.) নজরুল ইসলাম, শফিউল হুদা চৌধুরী তুহিন, মো. ফজলুর রহমান মজুমদার স্বপন, ওয়াজি উল্লাহ বাদল, খন্দকার রাজু আহমেদ, মীল মোহাম্মদ মহিউদ্দিন, মো. সেলিম, নুরুল আনোয়ার, মাহমুদুর রহমান শাওন, পরিমল দত্ত, মো. আসলাম হোসেন, নীল রতন দাশগুপ্ত, মো. আবু তাহের, আবু শাকিল, নুর উল্লাহ, সেলিম হোসেন চৌধুরী, এডভোকেট মো. শাহাদাত হোসেন, হাসমত উল্লাহ জাবেদ, মো. দেলোয়ার হোসেন, শেখ আহমেদ জাবেদ, ইশতিয়াকুল হক প্রমুখ| সভাতে আজীবন সদস্যবৃন্দ হাসপাতালের সেবার মান বৃদ্ধি, আজীবন সদস্য/সদস্যাদের চিকিৎসা সেবা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি, কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে মত প্রকাশ করেন|

প্রেসিডেন্ট ˆসয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন আজীবন সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন এবং বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হয়ে সভাকে সাফল্যমন্ডিত করার জন্য সম্মানিত আজীবন সদস্যগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান| সভায় আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট ডা. মো. পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী ডা. ফজল করিম বাবুল, ডোনার সদস্য মোহাম্মদ হারুন ইউসুফ, ইঞ্জি. লায়ন মো. জাবেদ আবছার চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানভীর, প্রফেসর (ডা.) মো. আব্বাস উদ্দিন, ডা. মোহাম্মদ সারোয়ার আলম, ডা. মো. ইউসুফ, চমাশিহা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) জনাব মোহাম্মদ রফিকুল আলম, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (ফিন্যান্স) জনাব মো. মনজুরুল আলম চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী প্রমুখ| সভায় বিপুল সংখ্যক আজীবন সদস্য ও দাতা সদস্য অংশ গ্রহণ করেন|


