চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের তালিকাভূক্ত  ৫২  রোগীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান 

ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন ;

শেয়ার করুন

বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচি (২০২৫-২০২৬) এর আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের তালিকাভুক্ত ৫২ জন রোগীর মাঝে তৃতীয় কিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে ৩০ জুন মঙ্গলবার হাসপাতালের লেকচার গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. জিয়াউদ্দীন বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ব্যাপক কার্যক্রম দেখে তিনি মুগ্ধ। তিনি বলেন, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও গবেষণায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতে সুযোগ হলে সরকারের পক্ষ থেকে হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ডা. মো. পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ ডা. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, ডোনার সদস্য মো. হারুন ইউসুফ, কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানভীর, মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর (ডা.) অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) মো. রফিকুল আলম, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন  নওগাঁ-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. ইকরামুল বারী টিপু
শেয়ার করুন

মন্তব্য করুন