সীতাকুণ্ডে সড়ক অবরোধের ঘটনায় সওজের মামলা, গ্রেপ্তার ২

সীতাকুণ্ড সংবাদদাতা:

শেয়ার করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ করার ঘটনায় ৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বাদী ও গ্রেপ্তার আসামিদের নাম-পরিচয় প্রকাশ করেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে নির্বাচিত এমপি অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর প্রার্থীতা বাতিল করেছে আদালত। এ ঘটনা ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেন এবং উপজেলার বড়দারোগারহাট, বাড়বকুণ্ডসহ বিভিন্ন স্থানে ব্যারিকেড এবং কুমিরা, ভাটিয়ারি, সোনাইছড়িসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।

এসব করতে গিয়ে দুয়েকটি স্থানে বেশ কিছু সরকারি গাছও কেটে ফেলা হয়। গাছ ফেলে সড়ক অবরোধের জেরে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন যান।

পরে চট্টগ্রাম পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্ব কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে কাটা গাছ ও নেতাকর্মীদের সরিয়ে সড়ক যানজট মুক্ত করেন।

এদিকে রাতে সরকারি গাছ কাটার অভিযোগে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়। এতে সর্বমোট ৮০ জনকে আসামি করা হয়েছে। শেষে পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকার্ত (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, গাছ কেটে ব্যারিকেড দেয়ায় সওজ কর্তৃপক্ষ ৮০ জনকে আসামি করে একটি মামলা মামলা দায়ের করেছেন। আমরা এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছি। আপাতত বাদী-বিবাদীর নাম পরিচয় জানাতে চাই না। আরো আসামি গ্রেপ্তার হবে। পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন  বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের সহায়তা 
শেয়ার করুন

মন্তব্য করুন