মানুষকে শুধু চাল দিয়ে বাঁচিয়ে রাখতে চাই না, আত্মনির্ভরশীল গড়ে তুলতে চাই”:ইসরাফিল খসরু

ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন ;

শেয়ার করুন

“মানুষকে শুধু চাল দিয়ে বাঁচিয়ে রাখতে চাই না, তাদের সক্ষম ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চাই”— এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও বিসিবির পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৫ জুলাই) বিকেল ৫টায় চট্টগ্রাম মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের কলসী দিঘির পাড়স্থ আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রায় ৩শ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের মেয়াদকাল তিনমাসের মধ্যেই একটা বাজেট দিতে হয়েছে।আমরা একটি কল্যানকর রাস্ট্রের কথা বলছি। সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়েই এই কল্যাণকর রাস্ট্র গঠন করতে হবে এবং আজকের এই কর্মসূচি তারই একটি অংশ তবে আমরা আমাদের জনগোষ্ঠীকে চাল দিয়ে বাঁচিয়ে রাখতে চাই না তাদেরকে আমরা সক্ষম করে গড়ে তুলতে চাই।যেন আপনারা নিজেরা উপার্জন করতে পারেন সে লক্ষ্যেই আমরা কাজ করছি।

৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজম উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ এবং আহ্বায়ক কমিটির সদস্য ও এলাকার জনতার কাউন্সিলর খ্যাত আলহাজ্ব হানিফ সওদাগর।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাজি কামাল উদ্দিন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, বন্দর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজি সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক মাহাবুব আলম বাচ্চু, হাজি এবাদুর রহমান, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. তাজ উদ্দিন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বখতিয়ার, মহানগর মহিলা দলের সহ-সভাপতি শাহিদা খানম, ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান ও আলী আজম, যুগ্ম সম্পাদক আলী হাসান, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন রাজু, ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান চৌধুরী, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক দিদার, যুবদল নেতা কামরুদ্দিন, বন্দর থানা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রহিম, ফাতেমা কাজল, আনোয়ার হোসেন জুনু, মাহাবুব আলমসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

আরও পড়ুন  মাহে রমজানের অফিস ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা
শেয়ার করুন

মন্তব্য করুন