চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম কেন্দ্র পরিদর্শনে যুগ্ম সচিব

নূর মোহাম্মদ

শেয়ার করুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা অধিশাখা) মোহাম্মদ মহসীন ১১ জুলাই শনিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন।

কেন্দ্র পরিদর্শন শেষে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ কেন্দ্রে বিশেষায়িত শিশুদের জন্য একই ছাদের নিচে সমন্বিত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়। দেশের কোথাও এরকম সমন্বিত চিকিৎসা দেখা যায় না। সরকারের পক্ষ থেকে এ কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জানান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের এই সমন্বিত চিকিৎসা কার্যক্রম সংশ্লিষ্ট জাতীয় কমিটি ও সরকারের উচ্চপর্যায়ে উপস্থাপন করা হবে।

তিনি কক্সবাজারের সেন্টমার্টিনে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিচালনার দায়িত্ব গ্রহণ করায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, হাসপাতাল কার্যনির্বাহী পর্ষদের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র ব্যবস্থাপনা সাব-কমিটির চেয়ারম্যান ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের ইনচার্জ সহযোগী অধ্যাপক ডা. ধনঞ্জয় দাশ|

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. হারুন ইউসুফ, মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) মো. রফিকুল আলম, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, শিশু বিকাশ কেন্দ্রের সহকারী অধ্যাপক ডা. রেহানা আহমেদ ও ডা. বেলাল উদ্দিন।

কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ যুগ্ম সচিবকে হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং
অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের জন্য সরকারের সহযোগিতায় হাসপাতালের নিজস্ব একটি পৃথক ভবন নির্মাণের দাবি জানান।

আরও পড়ুন  বাঁশখালীতে ২৯ এপ্রিল'৯১ স্মরণে আলোকচিত্র প্রদর্শনী
শেয়ার করুন

মন্তব্য করুন