- Purbodhara - https://purbodhara.com/ -

১১ দফা দাবিতে চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেইলার মালিকদের মানববন্ধন,

১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে দাবি আদায়ে আগামী ২১ ও ২২ জুলাই ৪৮ ঘণ্টার ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৪ জুলাই) নগরীর সল্টগোলা ক্রসিং, বন্দর সিসিটি-২ নং গেট সংলগ্ন সড়কে আয়োজিত মানববন্ধনে সংগঠনের সভাপতি আবু সালেহ জুয়েলের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, কার্যনির্বাহী সভাপতি মোহাম্মদ আনোয়ার, সহ-সভাপতি মোরশেদ হোসেন নিজামী, সহ-সম্পাদক মোহাম্মদ ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান রাজু, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসান মুরাদ বাদশা, বন্দরবিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউনুস আজাদ, আইন বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ মুকুল এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন, মোহাম্মদ জামাল, মোহাম্মদ সেলিম ও আবু আহমেদ আলাউদ্দীন শিবলুসহ অন্যান্য নেতৃবৃন্ধ।

মানববন্ধনে বক্তারা সরকারের প্রাইম মুভার ট্রেইলার, ফ্ল্যাটবেড, লো-বেড, সেমি লো-বেড, ক্রেন ও অন্যান্য হেভি ইকুইপমেন্ট পরিবহনের ওপর অগ্রিম আয়কর ৩৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকায় উন্নীত করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান যা তারা ২০২৪ সাল থেকে দাবি জানিয়ে আসছেন বলে জানান তখন এআইটি ছিল ১৯ হাজার টাকা।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, প্রাইম মুভার ট্রেইলার খাত দীর্ঘদিন ধরে অযৌক্তিক কর, পুলিশি হয়রানি এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার শিকার। এর মধ্যে অগ্রিম আয়কর ৫০ হাজার টাকা নির্ধারণ পরিবহন মালিকদের জন্য অসহনীয় হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে একাধিকবার আবেদন ও চিঠিপত্র দেওয়া হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আন্দোলন আরও কঠোর করা হবে।
মানববন্ধন থেকে ১১ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ বিভিন্ন কর ও ফি একীভূত করে একটি ডকুমেন্টের আওতায় আনা, ভাড়ায় চালিত গাড়ির অগ্রিম আয়কর ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণ, সারাদেশে একই নীতিমালায় লোড স্কেল পরিচালনা এবং লোড কন্ট্রোলের নামে চাঁদাবাজি বন্ধ করা, মহাসড়কে পণ্যবাহী যানবাহন, চালক ও সহকারীদের জানমালের নিরাপত্তা করা হয়েছে বিদ্যমান শ্রম আইনে সাংঘর্ষিক ধারা-উপাদাসমূহ সংস্কার, বিবিআরটিএ কর্তৃক চালকদের পেশাদারী ভ্যারি লাইসেন্স সহজিকরণ এবং প্রাইম মুভার ট্রেইলার ও ফ্ল্যাটবেড গাড়ির ওজন ও মাইলেজের ভিত্তিতে সরকারিভাবে ভাড়া নির্ধারণ নীতিমালা প্রণয়ন।

.ueea2399a7a7f9e16ec17c21c02edf492 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ueea2399a7a7f9e16ec17c21c02edf492:active, .ueea2399a7a7f9e16ec17c21c02edf492:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ueea2399a7a7f9e16ec17c21c02edf492 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ueea2399a7a7f9e16ec17c21c02edf492 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ueea2399a7a7f9e16ec17c21c02edf492 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ueea2399a7a7f9e16ec17c21c02edf492:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  কর্ণফুলী টানেলে ফের দুর্ঘটনা : দুই নারী গুরুতর আহত

সভাপতির বক্তব্যে আবু সালেহ জুয়েল বলেন, ১১ দফা দাবি বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ না নিলে আগামী ২১ ও ২২ জুলাই চট্টগ্রামে প্রাইম মুভার, ফ্ল্যাটবেড, লো-বেড, সেমি লো-বেড, ক্রেন ও হেভি ইকুইপমেন্ট পরিবহন মালিকরা ৪৮ ঘণ্টার লগআউট (বন্ধ) পালন করবেন। তিনি আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান।