চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চর্ম ও যৌনরোগ বিভাগের অন্তঃবিভাগের উদ্বোধন

নূর মোহাম্মদ

শেয়ার করুন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের নতুন অন্তঃবিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) হাসপাতালের সেমিনার হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়।
হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে চর্ম ও যৌনরোগ বিভাগের চিকিৎসা কার্যক্রম ও সেবার ওপর মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন বিভাগের প্রধান ডা. শামসুন্নাহার বিনতে মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বৃহত্তর চট্টগ্রামে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পর এটিই অঞ্চলের অন্যতম বৃহৎ বিশেষায়িত বেসরকারি হাসপাতাল। তিনি চর্ম ও যৌনরোগ বিভাগের অন্তঃবিভাগ চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি করোনাকালে হাসপাতালের অবদানের প্রশংসা করে ভবিষ্যতেও হাসপাতালের সার্বিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া সরকারের অনুরোধে সেন্টমার্টিন ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিচালনার দায়িত্ব গ্রহণ করায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল দীর্ঘদিন ধরে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটির সঙ্গে ভবিষ্যতেও একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, ডোনার সদস্য মো. হারুন ইউসুফ, সদস্য তারিকুল ইসলাম তানভীর, মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর (ডা.) অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের পরিচালক প্রফেসর (ডা.) ওয়াজির আহমেদ, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) অনুপম বড়ুয়া এবং কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) জালাল উদ্দিন।
এ সময় পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) জাহাঙ্গীর আলম চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইনসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চর্ম ও যৌনরোগ বিভাগের রেজিস্ট্রার ডা. আরিফা হোসেন।

আরও পড়ুন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের সন্ত্রাসবিরোধী মামলায় ১৫ জন কে আটক করেছে পুলিশ
শেয়ার করুন

মন্তব্য করুন