- Purbodhara - https://purbodhara.com/ -

বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাসের জ্বালানি তেল আমদানির আবেদন পর্যালোচনায় বিপিসির উচ্চপর্যায়ের কমিটি

বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড (বিওজিসিএল)-কে নিজস্ব ব্যবস্থাপনায় পরিশোধিত জ্বালানি তেল (ডিজেল, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েল) আমদানি, বিক্রয় ও বিপণনের অনুমতি দেওয়ার আবেদন পর্যালোচনার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রশিক্ষণ/সাবসিডিয়ারি প্রশাসন ও কর্মী ব্যবস্থাপনা বিভাগের জারি করা স্মারক নং: ২৮.০৩.০০০০.০০০.০০৮.২১.০০০৭.১২.৩৯৮, মুলে গত ১৪ জুলাই ২০২৬-এর সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরীত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে পরিচালক (অপারেশনস), বিপিসি-কে। সদস্য হিসেবে রয়েছেন পরিচালক (অর্থ), পরিচালক (পরিকল্পনা), ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (হিসাব), মহাব্যবস্থাপক (অর্থ), মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন), মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপার), ব্যবস্থাপনা পরিচালক, জেওসিএলডিএস, ব্যবস্থাপনা পরিচালক, পিওসিএলএলসি, ব্যবস্থাপনা পরিচালক, এমপিএল এবং ব্যবস্থাপক (বাণিজ্য ও অপার), বিপিসি, যিনি সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে বলা হয়েছে, কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে হবে। কমিটি বিওজিসিএলের আবেদনের আইনগত ভিত্তি ও গ্রহণযোগ্যতা, প্রস্তাবিত বার্ষিক জ্বালানি তেল আমদানির পরিমাণ এবং বিপণন কাঠামোর বাণিজ্যিক দিক, বিপিসি ও এর অধীনস্থ যমুনা, পদ্মা ও মেঘনা অয়েল কোম্পানির বাজার হিস্যা ও রাজস্বের ওপর সম্ভাব্য প্রভাব, দেশের জ্বালানি নিরাপত্তা, সরবরাহ ব্যবস্থার বৈচিত্র্য এবং প্রতিযোগিতামূলক বাজার কাঠামোর আলোকে আবেদনটি পর্যালোচনা করবে।
এছাড়া প্রয়োজনবোধে কমিটিকে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করার ক্ষমতাও দেওয়া হয়েছে।
.uf67fa7cb278d2f63f8febd4fd3817bb8 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uf67fa7cb278d2f63f8febd4fd3817bb8:active, .uf67fa7cb278d2f63f8febd4fd3817bb8:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uf67fa7cb278d2f63f8febd4fd3817bb8 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uf67fa7cb278d2f63f8febd4fd3817bb8 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uf67fa7cb278d2f63f8febd4fd3817bb8 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uf67fa7cb278d2f63f8febd4fd3817bb8:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  মাতারবাড়িতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলারসহ ১৮ জেলে আটক