- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রামে ব্যবসায়ীর ছয় কাভার্ডভ্যান আত্মসাৎ, গ্রেপ্তার ১

চট্টগ্রামে ভাড়া নেওয়ার পর ছয়টি কাভার্ডভ্যান আত্মসাতের অভিযোগে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ জুলাই শুক্রবার নগরের লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আত্মসাত করা একটি কাভার্ডভ্যানও উদ্ধার করে জব্দ করা হয়েছে।

কোতোয়ালি থানার পুলিশ জানায়, সিএন্ডএফ প্রতিষ্ঠান ফ্যাক্ট লজিস্টিকসের মালিকানাধীন ছয়টি কাভার্ডভ্যান আত্মসাতের ঘটনায় গত ১২ মে একটি মামলা হয়। মামলার তদন্তে জামাল উদ্দিন আহমেদ চৌধুরীর সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কাজী মনিরুল করিম বলেন, শুক্রবার সকালে অভিযান চালিয়ে আত্মসাত করা একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ জানায়, আত্মসাত হওয়া ছয়টি কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। ব্যবসায়ী সাইফুল ইসলাম নিটল মোটরস থেকে কিস্তিতে গাড়িগুলো কিনেছিলেন। গাড়িগুলোর সব কিস্তি পরিশোধ করা হয়েছে এবং নিটল মোটরসের আর কোনো পাওনা নেই।

আত্মসাত হওয়া কাভার্ডভ্যানগুলোর নিবন্ধন নম্বর হলো— CM-TA-11-5650, CM-TA-11-4733, CM-TA-11-5649, CM-TA-11-5647, CM-TA-11-5648 এবং CM-TA-11-4324।

বাকি পাঁচটি কাভার্ডভ্যান উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

.u4d2704e713cc098e85c2652f4565310e { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u4d2704e713cc098e85c2652f4565310e:active, .u4d2704e713cc098e85c2652f4565310e:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u4d2704e713cc098e85c2652f4565310e { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u4d2704e713cc098e85c2652f4565310e .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u4d2704e713cc098e85c2652f4565310e .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u4d2704e713cc098e85c2652f4565310e:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার