- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে লবণমাঠ দখল নিয়ে গোলাগুলি, যুবক নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে লবণমাঠ ও মৎস্যঘেরের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় জিল্লুর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আরও ৪ থেকে ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই ভোরে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মকবুল ফকির বাড়ির আব্দুল আলিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহতরা মনসুর গ্রুপের সমর্থক। অপরপক্ষ হিসেবে কবির গ্রুপের নাম উল্লেখ করা হচ্ছে।

তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো পক্ষের দায় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিল্লুর রহমান মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, “মৎস্যঘেরের দখলকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় জিল্লুর রহমান নামে একজন মারা যান। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে।”

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং এতে জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

.ue82a0bdb8aa8820743efe146b4b9e333 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ue82a0bdb8aa8820743efe146b4b9e333:active, .ue82a0bdb8aa8820743efe146b4b9e333:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ue82a0bdb8aa8820743efe146b4b9e333 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ue82a0bdb8aa8820743efe146b4b9e333 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ue82a0bdb8aa8820743efe146b4b9e333 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ue82a0bdb8aa8820743efe146b4b9e333:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বৈরী আবহাওয়ার কারনে চট্টগ্রামে না নেমে ফ্লাইট ফিরে গেল ঢাকায়