৩৮ নং ওয়ার্ড হিন্দুপাড়ায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে নতুন খুঁটি স্থাপন করেন হানিফ সওদাগর 

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন

নগরীর ৩৮ নং ওয়ার্ড ১ নং সাইট হিন্দু পাড়া উদয়ন সংঘ মাঠ বাইলেইন সড়কের এলাকায় বৈদ্যুতিক খুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও চরম অব্যবস্থাপনা ছিল। সড়কে চলাচলে বাধা বৈদ্যুতিক খুঁটি। প্রধান সড়কসহ বাইলেন সড়কের চিত্র একই রকম।

দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক খুঁটিতে তারের এলোমেলো জটলা এক বিপজ্জনক অবস্থায় পরিণত হয়েছে। যার ফলে ওই এলাকার বাইলেন সড়কের খুটির সংস্পর্শে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এসব নানাবিধ সংকট উত্তরণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন ওয়ার্ডের আগামীর কাউন্সিলর প্রার্থী জনতার কাউন্সিলের খ্যাত আলহাজ্ব মোঃ হানিফ সওদাগর।তার নিরলস প্রচেষ্টায় ৭ আগস্ট দুর্ঘটনাপ্রবণ ঝুঁকিপূর্ণ দুটি স্টিলের বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে সেখানে দুটি নতুন বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ শুরু করা হয়।
এছাড়া ৫ আগস্ট পরবর্তী সময় থেকে অদ্যবধি পর্যন্ত এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্তার অভূতপূর্ব উন্নতিকরণসহ নালা নর্দমার পরিষ্কার পরিচ্ছন্নের কাজও ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছেন তিনি ।

খুটি স্থাপনের কাজ পরিদর্শন শেষে হানিফ সওদাগর বলেন,নিজেদেরকে সচেতন হতে হবে, জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে মানবসৃষ্ট বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য আহ্বান করেন তিনি।

হানিফ সওদাগরের জনবান্ধব কর্মকান্ডের ভুয়ষী প্রশংসা করে স্থানীয়রা বলেন, যখনই কোন সমস্যার বিষয়ে হানিফ সওদাগরকে অবগত করা হয় তড়িৎ গতিতে তিনি সমাধান দিয়েছেন। দীর্ঘদিন ঝুঁকি নিয়ে এলাকার মানুষকে দিনাতিপাত করতে হয়েছে। বর্তমান সংকট উত্তরণ হওয়ায় আমরা আনন্দিত। এলাকায় এখন জলাবদ্ধতা নেই, কাচা সড়কও নেই, তার এই মহৎ কাজকে স্বাগত জানান তারা।
‎এসময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. তাজ উদ্দিন ও বিএনপি নেতা মোঃ মুহিউদ্দিন , ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আলী আজম, যুগ্ম সম্পাদক মো. হোসেন মনা, আলী রাসেদ স, মহল্লা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  চাঁদাবাজি নিয়ে লাইভ গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা
শেয়ার করুন

মন্তব্য করুন