চট্টগ্রাম আগ্রাবাদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট শুক্রবার নামাজ শেষে আগ্রাবাদ ওলামা পরিষদের উদ্যোগে আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউছিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় এই স্বাগত র্যালি ও জুলুস অনুষ্ঠিত হয়।
আগ্রাবাদ বাদামতলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক ও চৌমুহনীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাদামতলী মোড়ে এসে শেষ হয়।আয়োজিত র্যালিতে স্থানীয় মুসল্লি, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত নবীপ্রেমিকরা অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (সা.)’সহ বিভিন্ন স্লোগানে আগ্রাবাদের আকাশ-বাতাস মুখরিত করে তোলেন।
স্বাগত র্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক
আগ্রাবাদ বাদামতলী জামে মসজিদের প্রধান ইমাম মাওঃ মুহাম্মদ নুরুল মোস্তফা কাদেরী ও মাওঃ শাহেদুল আলম আলকাদেরীর সঞ্চালনায়অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
আলোচনায় অংশ গ্রহণ করেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার,মুহাদ্দিস আল্লামা আবুল হাসনাত আল কাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার ফকিহ্,মুফতি আল্লামা আবুল হাছান মুহাম্মদ ওমাইর রেজভী।র্যালিতে বক্তারা, পবিত্র রবিউল আউয়াল বিভেদ ভুলে এক কাতারে শামিল হওয়ার শিক্ষা দেয়।মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার পাশাপাশি তরুণ প্রজন্মকে মহানবী (সা.)-এর আদর্শে জীবন গড়ার আহ্বান জানান তারা।
র্যালির আহবায়ক মাওঃ হাফেজ মুহাম্মদ নুরুল মোস্তফা কাদেরী বলেন, প্রতিবছর পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে আগ্রাবাদ ওলামা পরিষদের উদ্যোগে ‘স্বাগত র্যালি ও জুলুস’ উদযাপন করা হয়, তারই ধারাবাহিকতায় আজকের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই র্যালি।
এ সময় উপস্থিত ছিলেন,উপাধ্যক্ষ মাওলানা সাঈদ কাজেমী, মাওলানা কামাল উদ্দিন রেজভি ,মাওলানা নুরুজ্জামান আল কাদেরী, মাওঃ হাসমত আলী তাহেরী, মাওলানা লেয়াকত আলী, মাওলানা আব্দুল হাকিম আনোয়ারী, মাওঃ আব্দুল হালিম কাদেরী, অধ্যাপক মাওঃ দেলোয়ার হোসাইন কাদেরী,মাওঃ নিয়াজ মাখদুম ফারুকী, মাওঃ রাশেদুল হক কাদেরী মাওঃ আছহাব উদ্দিন, মাওলানা ইমরান হোছাইন আল কাদেরী, মাওলানা আলাউদ্দিন, মাওলানা আব্দুল মান্নান হালিমপুরী মাওঃ ওয়াহিদুল আলম সিরাজী প্রমূখ।


