- Purbodhara - https://purbodhara.com/ -

নবী প্রেম, সিলসিলা ও তরিকত মানুষকে সঠিক পথ দেখায়: সৈয়দ মুহম্মদ সাবির শাহ

গরীর ৩৮ নম্বর ওয়ার্ড গাউছিয়া কমিটি বাংলাদেশ খান সাহেব আব্দুল খালেক সওদাগর পাড়া ইউনিটির উদ্যোগে ৪ সেপ্টেম্বর আজিমুরশান ঈদে মিলাদুন্নবী( সা:) ও সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি হাজ্বী মোহাম্মদ সাইফুল ইসলাম রিপনের সভাপতিত্বে ১৩ তম  আজিমুশশান সুন্নি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন , দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল (দ.) পীর আল্লামা সৈয়দ মুহম্মদ সাবির শাহ (মা.জি.আ)।

উল্লেখ্য ২০১৪ সালে এই মাহফিলের যাত্রা শুরু হয়। সে সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (দ:) পীর আল্লামা সৈয়দ মুহম্মদ তাহের শাহ (মা.জি.আ)।

প্রধান অতিথি বক্তব্যের শুরুতে  সৈয়দ মুহম্মদ সাবির শাহ উপস্থাপকের দৃষ্টি আকর্ষণ করে বলেন আমাকে আওলাদে রাসূল বলবেন না, আমাকে গোলামে রাসূল বলবেন। আমরা সবাই নবীর গোলাম। সিলিসিলায়ে কাদেরীয়া আলিয়া পুরো দুনিয়ায় বিস্তৃত। আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করেছেন এবাদত আর মানবতার কল্যাণের জন্য। কিন্তু তাগুতি শক্তি মানুষকে সঠিক পথ ও মত থেকে বিচ্ছিন্ন করে ফেলে। সিলসিলা ও তরিকত মানুষকে সঠিক পথ দেখায়। তিনি পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে কল্যাণের পথে নির্বাচিত করেছেন, তারা আল্লাহর নিয়ামতপ্রাপ্ত, তারা আল্লাহর ফজল ও করম দ্বারা ধন্য। তারাই সিলসিলার মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আহ্বান করেন।

আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রহমাতুল্লাহি আলাইহি সেই নিয়ামতপ্রাপ্ত মহান অলি, যিনি এ বাংলায় শুভাগমন করে আমাদের গাউসুল আজম দস্তগীর রহমাতুল্লাহি আলাইহির সিলসিলা দিয়েছেন। এ সিলসিলার মাধ্যমে আমরা তাওবা করার সুযোগ পেয়েছি। আল্লাহর করুণালাভে ধন্য হচ্ছি। তিনি স্মরণ করে দিয়ে বলেন, আমরা সিলসিলায় দাখিল হওয়ার সময় যে তাওবা করেছি এবং আল্লাহর পথ ও মতে চলার আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জনে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার যে প্রতিজ্ঞা করেছি তা আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে, না হয় আমাদের ক্ষতি হব। আল্লাহর করম ও ফজল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তিনি বলেন, এ দুনিয়া ক্ষণস্থায়ী পরকালীন জীবন দীর্ঘ ও কঠিন। এ দীর্ঘ পথকে অতিক্রম করতে হলে আল্লাহ–রাসূলের নির্দেশিত পথ ও মতে চলতে হবে। এবাদত বন্দেগি করতে হবে। তবে সব কাজের মূল হুব্বে রাসুল (দ.)। আল্লাহর হাবীব রহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মুহাব্বত অন্তরে ধারণ করতে হবে। পরিশুদ্ধ জীবন গঠনে আউলিয়ায়ে কেরাম প্রদত্ত সিলসিলা অনুসরণ করতে হবে।

.ubf46e81c64c0a0416646e85a718c4f46 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ubf46e81c64c0a0416646e85a718c4f46:active, .ubf46e81c64c0a0416646e85a718c4f46:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ubf46e81c64c0a0416646e85a718c4f46 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ubf46e81c64c0a0416646e85a718c4f46 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ubf46e81c64c0a0416646e85a718c4f46 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ubf46e81c64c0a0416646e85a718c4f46:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রামের হালিশহরে কোচিং সেন্টার থেকে ফেরার পথে কিশোর নিখোঁজ

পীর সাবির শাহ আরোও বলেন, মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁর সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা, প্রতিবেশীর প্রতি সদাচরণ এবং অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। নবীজির শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে প্রতিষ্ঠিত করতে পারলেই একটি কল্যাণময় সমাজ গড়ে উঠবে।

মাহফিলে উপস্থিত ছিলেন আওলাদে রাসূল, সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্‌ (মাজিআ) এবং সাহেবজাদা সৈয়্যদ আকিব আহমদ শাহ্‌ (মাজিআ)। আরও উপস্থিত ছিলেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন,

পূর্বধারা পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব লায়ন শাহাজান শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব হানিফ সওদাগর, বিশিষ্ট সমাজসেবক  কাজী মো: হানিফ, সংগঠনের সহ-সভাপতি  মনিরুল করিম জুয়েল, সাধারন সম্পাদক, মো: রাগিব সরওয়ার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসেম, দপ্তর সম্পাদক মোহাম্মদ রুহুল আমীন স্বপন, অর্থ সম্পাদক কাজী মোহাম্মদ মুর্শেদ এবং ইউনিটের সকল সদস্য বৃন্দ সহ বহু আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।