- Purbodhara - https://purbodhara.com/ -

নজরুল বর্ষে অনুপস্থিত থেকে প্রাইভেট পড়ানো, তাড়াইলে শিক্ষককে শোকজ

কিশোরগঞ্জের তাড়াইলে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুপস্থিত থেকে একই বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর কারনে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । এ ঘটনায় তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

জানা গেছে,গত ৮ সেপ্টেম্বর তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে,ওই অনুষ্ঠানে উপস্থিত না থেকে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান সহকারী শিক্ষক মাহবুবুর রহমান।

বিষয়টি প্রশাসনের নজরে আসার পর তার কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে সরকারি নির্দেশনা অনুযায়ী আয়োজিত ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত না থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়,জাতীয় ও সরকারি নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে দায়িত্বশীল শিক্ষক হিসেবে উপস্থিত না থেকে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর বিষয়টি বিধিসম্মত নয়। এ কারণে কেন তার বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হবে না,তা আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে স্বাক্ষর করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।শোকজের জবাব পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে

.u709688f665d56d3ff8841671f1b22568 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u709688f665d56d3ff8841671f1b22568:active, .u709688f665d56d3ff8841671f1b22568:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u709688f665d56d3ff8841671f1b22568 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u709688f665d56d3ff8841671f1b22568 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u709688f665d56d3ff8841671f1b22568 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u709688f665d56d3ff8841671f1b22568:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বাঁশখালীতে চোরাই মালামাল সহ এক যুবক আটক