বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মেডিকেল ও ডেন্টাল কলেজসমূহ (চট্টগ্রাম)-এর সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার সদস্য সচিব এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী।
মাহফিলে জ্যেষ্ঠ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. আশরাফুল কবির ভূঁইয়া, ডা. এম এ মান্নান, ডা. মুর্তজা রেজা হাসান এবং ডা. কিউ এম ওহিদুল আলম।
সাবেক ছাত্রনেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. এস এম ইফতেখারুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. কাজী শামীম আল মামুন, চমেক ড্যাবের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ডা. ঈসা চৌধুরী, ড্যাবের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ডা. ইমরোজ উদ্দিন, ডা. শোয়াইবুল করিম, ডা. রিফাত রনি, ডা. সাইফ উদ্দিন সোহাগ, ডা. হাসানুল বান্না, ডা. সাগর আজাদ, ডা. শাকির উর রশিদ, ডা. মোনায়েম ফরহাদ, ডা. জুবায়ের আল মাহমুদ, ডা. আহসাব মহারাজ, ডা. রাকিবুল হাসান তান্না, ডা. দাউদ সিদ্দীকি, ডা. রায়হান, ডা. সাদাত সায়েম ও ডা. মু. মোজাম্মেল প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে প্রদত্ত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে বলা হয়, “আপনার নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ এগিয়ে যাক উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির পথে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে উন্মোচিত হোক সম্ভাবনাময় আগামীর নতুন দিগন্ত।”
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।