চট্টগ্রামে পুনাকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

নগরীর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সিএমপির আয়োজনে ৩০ মার্চ শনিবার মেট্রোপলিটন শুটিং ক্লাব কনভেনশন সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, সিএমপির সম্মানিত সভানেত্রী জনাব রীতা দাস।

এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্র্যাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুনাক সিএমপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  পতেঙ্গা নাজির পাড়ায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ
শেয়ার করুন

মন্তব্য করুন