চট্টগ্রামের খুলশী থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত লাশ উদ্ধার !

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি।।

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে নগরীর খুলশী থানাধীন রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কসপ গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।

নিহতের বয়স আনুমানিক ৪৮-৫০ বছর। নিহতের মুখে স্কচটেপ ও হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ১১টা ২০ মিনিট) নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ভোরে আমরা ঘটনাস্থলে এসেছি এখন পর্যন্ত লাশ উদ্ধারে কাজ করতেছি। লাশের পরিচয় সনাক্তেও কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন খুলশী থানা পুলিশ টিম।

আরও পড়ুন  চট্টগ্রামে পোর্ট ইউজার্স ফোরামের সভায় ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
শেয়ার করুন

মন্তব্য করুন