চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। শুক্রবার (২১ মার্চ )বিকালে তিনি এই পরিদর্শন করার পাশাপাশি নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক মাষ্টার লোকমান আহমদ,বাঁশখালী উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউ হক চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল কাদের চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন,উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী,বাঁশখালী উপজেলা যুবদল নেতা মোহাম্মদ হেলাল, আলমগীর সুমন,জাহেদ, বাঁশখালী উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোঃ আবছায়া, ছাত্রদল নেতা রাশেদ, সাকিব প্রমূখ।
মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন,এই বিপদে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ভরসা রেখে সবরের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। প্রতিনিয়ত এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও তার পুনরাবৃত্তি রোধে কার্যকর পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান। এছাড়া পাঁচ দোকানিকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব আরও সহযোগিতার আশ্বাস দেন বিএনপি এই নেতা।
উল্লেখ্য সকাল ৬ টার দিকে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ দোকান পুড়ে ছাই হয়ে যায়।এতে অন্তত ৫০ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়।


