সারা দেশে ২৫২ বিচারককে একযোগে বদলি

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন

সারা দেশে বিভিন্ন আদালতের ২৫২ জন বিচারককে একযোগে বদলির করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এছাড়াও বিকালে আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বদলি হওয়া বিচারকদের মধ্যে ১৬২ জন সহকারী ও সিনিয়র সহকারী জজ। এছাড়াও অতিরিক্ত জেলা জজ বদলি করা হয়েছে ৩৮ জনকে। অন্যদিকে ১২ জন বিচারককে দেওয়া হয়েছে পদোন্নতি।

আরও পড়ুন  অর্থ আত্মসাৎ ও ভূমি জালিয়াতি পঞ্চগড় কারাগারে দুই ব্যাংক কর্মকর্তা সহ ৩ জন
শেয়ার করুন

মন্তব্য করুন