বাঁশখালীতে আওয়ামী লীগের জন্মদিন পালন এবং তা ভিডিও ধারণ করে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার সরল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: হাসান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
বুধবার রাতে উপজেলার জালিয়াঘাটা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।সে সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ড জালিয়াঘাটা কাদিরা বড় বাড়ী এলাকার মোহাম্মদ ইউসুফের পুত্র।
বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা যায়,বুধবার রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার এসআই মোঃ জামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জালিয়াঘাটা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ও নাশকতার মামলার আসামি মোঃ হাসানকে আটক করা হয়। তার নেতৃত্বে গত বুধবার বাঁশখালীর পাইরাং ভিআইপি কমিউনিটি সেন্টারে কেক কেটে আওয়ামী লীগের জন্মদিন পালন করা হয়। উক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ জানান, আটক ছাত্রলীগ নেতা মোহাম্মদ হাসানকে বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


