হাতীবান্ধায় ভাতিজার হাতে চাচা খু’ন

মো:সিরাজুল ইসলাম পলাশ, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

শেয়ার করুন

লালমনিরহাটের হাতীবান্ধায় জমির ওপর দিয়ে ট্রাক্টর নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজা হাসেমের ছুরিকাঘাতে চাচা আবু সামার (৬৫) মৃত্যু হয়েছে।  
শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঠ্যাংঝারা নামক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় হাসেমের বাবা বছির আলী ও হাসেমের স্ত্রী শাহিনা বেগম এবং হাসেমের পুত্রবধূ সুবর্না বেগমকে আটক করেছে পুলিশ। নিহত আবু সামা ওই গ্রামে জসিমুদ্দিনের ছেলে। আর ভাতিজা হাসেম আলী একই এলাকার বছির আলীর ছেলে। তারা দুজনে সম্পর্কে চাচা-ভাতিজা।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার জমি চাষ করার জন্য চাচা আবু সামা ভাতিজা হাসেমের জমির উপর দিয়ে ট্রাক্টর নিয়ে যায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই ঘটনাটি মীমাংসা করার কথা বলে আজ দুপুরে আবু সামা ও তার ছেলে বাদলকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে হাসেম। এ সময় ভাতিজা হাসেম ও তার লোকজন আবু সামা ও তার ছেলে বাদলের উপর হামলা করে। এতে ভাতিজা হাসেমের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান চাচা আবু সামা। পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। 

হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, আজকে দুপুরে মৃত্যু অবস্থায় একজনকে নিয়ে আসে তার পরিবার। আমার জানতে পারি শারীরিক জখমের কারণে তার মৃত্যু হয়েছে। পরে আমরা পুলিশকে অবগত করেছি।হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, আমি ঘটনাস্থল পরির্দশন করেছি। এ ঘটনায় তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  পঞ্চগড়ে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা
শেয়ার করুন

মন্তব্য করুন