চট্টগ্রাম জেলার অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত হয়েছেন চট্টগ্রাম জেলার মান্যবর জেলা পিপি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক)।এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক)কে সভাপতি মনোনীত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অত্র কলেজের শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা।
জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক)কে কলেজের সভাপতি ও বিজ্ঞ আইনজীবী এডভোকেট ফাতেমা খানম চৌধুরী এবং বাঁশখালী উপজেলা বিএনপি ‘র সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ আবদুল হককে বিদ্যুৎসাহী সদস্য মনোনীত করা হয়েছে।
জানাগেছে- গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হলে জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দেয়। পরে এডহক কমিটি গঠনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দেন। ওই নোটিশ মোতাবেক চট্টগ্রাম জেলার অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমদ চট্টগ্রাম জেলার মান্যবর জেলা পিপি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক)কে সভাপতি করে দেয়ার প্রস্তাব দেন। তার প্রস্তাব অনুসারে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে তাকে কলেজের সভাপতি নির্বাচিত করেছেন।


