হাতীবান্ধায় মিথ্যা বদনাম দিয়ে এক গৃহবধূকে মারধর, থানায় মামলা দায়ের

মোঃ সিরাজুল ইসলাম পলাশ লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

শেয়ার করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি মিয়াজী পাড়া এলাকায় মিথ্যা বদনাম দিয়ে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে।

এই ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে আট জনকে আসামি করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।মামলার এজাহার ও এলাকাবাসীর সূত্রে জানা যায় একই এলাকার মোঃ মাসুদ ও মোঃ মমিন সহ বেশ কয়েকজনের সাথে মোঃ এজাজুল ইসলামের স্ত্রী মোসাঃ লাইলি বেগমের জমি জমাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ৪ জুলাই জুম্মার নামাজের পর পূর্ব শত্রুতার জের ধরে উক্ত মাসুদ ও মমিনসহ ১০-১২জনের একটা দল হঠাৎ লাইলী বেগমের উপর আক্রমণ করে বেধরক মারপিট করায় লাইলি বেগম মারাত্মক ভাবে আহত হয়। এ সময় তারা লাইলী বেগমের বসতবাড়িতে আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে । পরে স্থানীয়রা লাইলী বেগমকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির করায়।
এ ব্যাপারে অভিযুক্ত মোঃ মাসুদ ও মুমিন সহ কয়েকজন কার সাথে কথা বললে তারা জানান লাইলী বেগম তার বাড়িতে লোকজন ডেকে এনে অ-সামাজিক কার্যকলাপ পরিচালনা করেন আমরা তারই প্রতিবাদ করেছি মাত্র। লাইলী বেগম এলাকার যুব সমাজের চরিত্রহনন করছেন। আমরা এটা হতে দেবো না।আমাদের বিরুদ্ধে লাইলি বেগমের আনিত অভিযোগ সম্পন্ন মিথ্যা।

হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ ওসি মাহমুদুন নবী বলেন লাইলী বেগমের একটি অভিযোগ পেয়েছি যাহা তদন্ত সাপেক্ষে অবস্থা নেয়া হবে ।

আরও পড়ুন  বাঁশখালী সমুদ্র সৈকতকে দৃষ্টিনন্দন পর্যটন গড়ে তোলা হবে- খোরশেদ আলম
শেয়ার করুন

মন্তব্য করুন