বিকেএ আয়োজিত কিন্ডারগার্টেন বৃ্ত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ সম্পন্ন

সহকারি কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা থেকে সনদপত্র গ্রহণ করছেন কৃতি শিক্ষার্থী তুরিন

নিজস্ব প্রতিবেদক

শেয়ার করুন

কামরুজ্জামান-জয় নেতৃত্বাধীন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) আয়োজিত ২০২৪ সালের বেসরকারি ‘কিন্ডারগার্টেন বৃত্তি’ পরীক্ষা ২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং গুণীজনের সংবর্ধনা অনুষ্ঠান চট্টগ্রামের একটি কনভেনশন হলে (১২ জুলাই) অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিকেএ বিভাগীয় কমিটির সভাপতি হোসাইন রিন্টু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারি কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রধান আলোচক ছিলেন বিকেএ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. এল.এম কামরুজ্জামান এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব জয়নুল আবেদীন জয়।

এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মারুফ বিল্লাহ জাবেদ, যুগ্ম-মহাসচিব এ.টি.এম. অলিউল হাসানাত (তুহিন মাস্টার), সাংগঠনিক সচিব মুহা. আলমগীর হোসেন হেলাল এবং শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিকেএ-চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল জিকু, সাংগঠনিক সম্পাদক এম এম রহমান, শিক্ষা সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক মো. আমিনুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক বিশ্বনাথ রায় প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে কলকাকলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী নওশিন তাবাসসুম তুরিনকে সনদপত্র, ক্রেস্ট ও বৃত্তির নগদ টাকা প্রদান করছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা। এসময়
তিন শতাধিক কৃতী শিক্ষার্থীদের মাঝে অতিথিগণ সনদপত্র, ক্রেস্ট এবং নগদ অর্থ বিতরণ করেন। এছাড়া অনুষ্ঠানে গুণীজনদের মাঝে বিভাগীয় কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে বিপুলসংখ্যক অভিভাবক, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় সেরা স্কুল নির্বাচিত হয় কলকাকলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় সেরা স্কুল নির্বাচিত হয় চিটাগাং কিন্ডারগার্টেন। সেরা স্কুলের পুরস্কার গ্রহণ করেন যথাক্রমে প্রধান শিক্ষক মোতাহার হোসেন এবং অধ্যক্ষ ফাতেমা ইয়াছমিন।

আরও পড়ুন  দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৫ এ জিপিএ ৫ শিক্ষার্থীদের সংবর্ধনা
শেয়ার করুন

মন্তব্য করুন