আলেম-ওলামাদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা ভুলে যান; সৈয়দ রেজাউল করিম

মোহাম্মদ এরশাদ (বাঁশখালী) চট্টগ্রাম প্রতিনিধি।

শেয়ার করুন

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মান পরিষদ বাঁশখালী

উপজেলা শাখার উদ্যোগের ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৩ জুলাই) সন্ধায় উপজেলার চাম্বল আয়ান পার্ক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাঁশখালীর চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসা পরিচালক আল্লামা শাহ আবদুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা ওবাইদুল্লাহ হামযাহ,জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ এর সেক্রেটারি জেনারেল মুফতী রেজাউল করীম আবরার,জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ এর সেক্রেটারি জেনারেল মুফতী রেজাউল করীম আবরার।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী জামায়াতের আমির মাওলানা ইসমাঈল,সাধারণ সম্পাদক মাওলানা আরিফ উল্লাহ,হালিশহর জামিয়া বাইতুল করিমের মোহতামিম হাফেজ ফরিদ আহমদ আনসারী
বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসাবিন ইজাহার,ইসলামি আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব মোঃ জান্নাতুল ইসলাম,
জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ড.শোয়াইব রশিদ মাক্কী,বাঁশখালীর মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল,মাওলানা মাহমুদুল ইসলাম,মা ওলানা,হাফেজ ফরিদ আহমদ আনসারী,শোয়াইব রশিদসহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন,এদেশে যারা ৫৩ বছর ধরে দেশ শাসন করেছে তাদের পরিচয় আমরা কি পেলাম।তাদের কাছ থেকে পেয়েছি ৫৩ বছর ধরে হাজার হাজার মা বাবা ছেলে হারানো,স্ত্রী স্বামী,ছেলে মেয়ে পিতা হারানোর আর্তনাদ।আর পেয়েছি এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করার ইতিহাস।তারা নাকি নতুন করে আবার ক্ষমতায় এসে আমাদের আরও ভালো ভালো কিছু দেখাবে।মনে মনে বলি সামনে সেই ভালো দেখার ইচ্ছে এ দেশের জনগণসহ আমাদের আর ধৈর্য নেই।আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ ইসলামী শক্তির। আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই। আলেম-ওলামাদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলে সেটা ভুলে যান।

আরও পড়ুন  সত্য প্রকাশে পুরস্কৃত হলেন তাড়াইলের পূর্বধারার প্রতিবেদক আমিনুল ইসলাম
শেয়ার করুন

মন্তব্য করুন

;