বাঁশখালীর সরলে লবণচাষীদের উপর হামলা, আহত ৩

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

শেয়ার করুন

বাঁশখালী উপজেলার সরলে উপকূলে আবারো লবণচাষীদের উপর হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ রবিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সরল নতুন বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে আবদুস সত্তার (৫৫), আবু বক্কর (২৬) ও মোহাম্মদ জামশেদ (২২) নামে ৩ লবণচাষী আহত হয়েছে। তাদের প্রথমে বাঁশখালী হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লবণ মাঠ ও চিংড়ি ঘোনা থেকে কাজ করে ফেরার পথে স্থানীয় কবির গ্রুপের লোকজন সাধারণ লবণচাষীদের উপর হামলা ও গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। সরল উপকূলীয় এলাকায় দীর্ঘ দিন ধরে লবণমাঠ ও চিংড়ি ঘেরের দখল নিয়ে কবির গ্রুপ ও দেলোয়ার গ্রুপের মাঝে বিরোধ চলে আসছিল।
স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় লবণমাঠ ও চিংড়ি ঘেরে কাজ শেষে বাড়ি ফেরার পথে সরল ইউনিয়নের ১নং ওয়ার্ড নতুন বাজার এলাকায় পৌঁছলে হঠাৎ করেই লবণ চাষীদের উপর হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত ও গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত বজল আহমদের ছেলে আবদুস সত্তার (৫৫), মোহাম্মদ ইউনুসের ছেলে আবু বক্কর (২৬) ও আবদুল মালেক সওদাগরের ছেলে মোহাম্মদ জামশেদ (২২) কে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় আবারো উত্তেজনা বিরাজ করছে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন  বন্দরের চান্দার পাড়ায় ঈদে মিলাদুন্নবী(সাঃ)উদযাপনে দোয়া মাহফিল অনুষ্ঠিতত
শেয়ার করুন

মন্তব্য করুন