শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করতে হবে”; মোশাররফ হোসাইন

নিজস্ব প্রতিবেদক

শেয়ার করুন

১৪ জুলাই আজিমপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নবনির্বাচিত সভাপতি মোশাররফ হোসাইন এর প্রথম অভিভাবক সমাবেশ। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির সভাপতি রোটারিয়ান মোশাররফ হোসাইন।প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত কমিটির সভাপতি মোশাররফ হোসাইন বলেন,“শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করতে হবে। ছাত্রছাত্রীদের ক্লাসমুখী করতে হবে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য সকাল-বিকাল বিশেষ ক্লাস চালু করতে হবে এবং শিক্ষকরা তাঁদের নিবিড় তত্ত্বাবধানে রাখবেন।”তিনি আরও জানান, বিদ্যালয়ে দ্রুত সাইন্স ল্যাব, কম্পিউটার ল্যাব ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক বাবু বিষ্ণু পদ রায়,আজিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক ও পূবালী ব্যাংক সন্দ্বীপ শাখার ম্যানেজার মো. শামসুল ইসলাম জাবেদ,এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মো. মাজহারুল ইসলাম,শিক্ষক প্রতিনিধি মাস্টার নিজাম উদ্দিন, সমাজসেবক মো. আশরাফ উদ্দীন, সফিকুল মাওলা মেম্বার, রিপন মেম্বার, মো. করিব বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, নবনির্বাচিত সভাপতির গতিশীল নেতৃত্বে বিদ্যালয়ের হারানো গৌরব ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই নেতৃত্বের মাধ্যমে আজিমপুর উচ্চ বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা করবে।

আরও পড়ুন  চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ছয় হাজার ৯৬ জন, পাসের হার ৫২.৫৭ শতাংশ
শেয়ার করুন

মন্তব্য করুন