পতেঙ্গা আউটার রিং রোড জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্ধোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান

হোসন বাবলা;

শেয়ার করুন

শক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা -দঃ হালিশহর এলাকায় চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) রিং রোড মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ রুখে দিতে পারবে না।
তিনি বলেন,‘ষড়যন্ত্র থেমে নেই। পতিত ফ্যাসিবাদি শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। কিন্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি গুলো ঐক্যবদ্ধ থাকলে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না।’

শিল্প উপদেষ্টা আরো বলেন, বিগত ২০২৪ এর গণ আন্দোলনে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে এক বছর আগে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছিল। এক বছর পর এসে বলতে পারি সেই প্রক্রিয়া বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই। আজকের দিনে একটি মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছি। যা সিডিএর অত্যন্ত ভালো উদ্যোগ।মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন চট্রগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, সিটি কর্পোরেশন ও সিডিএর কর্মকর্তাবৃন্দ।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘পতেঙ্গা -হালিশহর আউটার রিং রোড এলাকায় দীর্ঘদিন কোনো মসজিদ ছিল না। আজ এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। এখানে উপস্থিত আমরা সবাই আল্লাহর ঘর নির্মাণের শরিক হলাম।’ তিনি মসজিদের পাশে একটি পার্ক নির্মাণের আহ্বান জানান।দুই তলা বিশিষ্ট এ মসজিদের মোট আয়তন হবে ৪৪ হাজার ১৯৯ বর্গফুট। এই মসজিদে ১ হাজার ৯১৮ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই মসজিদে নারীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুন।

আরও পড়ুন  মুনিরুল মান্নান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ সভা
শেয়ার করুন

মন্তব্য করুন