দূর্গাপুর প্রতিনিধিঃ মোঃ জাকির হোসেন (বাবলু)
রাজশাহীর দুর্গাপুরে “দৈনিক প্রতিদিনের কাগজ” পত্রিকার স্টাফ রিপোর্টার, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম, নৃশংসভাবে হত্যার ঘটনা ও সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ। ১০ অগাস্ট (রবিবার) বেলা সাড়ে ১১টায়
দুর্গাপুর ব্রিজে মানববন্ধন পালন কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা।
এসময়, সাংবাদিকেরা গাজীপুরে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যা কারীদের দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী করেন ও সারাদেশে সাংবাদিক উপর হামলার প্রতিবাদ জানান। এবং সাংবাদিক সুরক্ষায় সরকারে কঠোর হওয়ার আহ্বান জানান কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকেরা।
উক্ত কর্মসূচিতে দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দুর্গাপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন শাহ্, দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি ইসমাইল হোসেন নবী, সাবেক সভাপতি জীবন আলী সবুজ (কোরবান) সাংবাদিক সমাজের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সিনিয়র সাংবাদিক মিজান মাহী, রাজু আহম্মেদ, শফিকুল ইসলাম স্বপন, আশরাফুল ইসলাম, আলামিন, মুন্না ইসলাম আগুন, মনিরুল ইসলাম, আকাশ, ফায়সাল মাহামুদ, সোহানুর রহমান, মানিক, সজিব, সাহিন,প্রমুখ উপস্থিত ছিলেন।


