ভাটিয়ারিতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

শেয়ার করুন

চট্টগ্রামের ভাটিয়ারিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. আয়াস (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। যার আনুমানিক মুল্যে ১২’শ পিস।
আয়াস কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ইয়াছিন উল্লাহর ছেলে।

মঙ্গলবার (১২ আগস্ট) মঙ্গলবার বিকাল ৫ টায় সীতাকুণ্ড থানাধীন তাবাকু খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বুধবার (১৩ আগস্ট) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৫টায় ইয়াবা বেচাকেনার সময় এক মাদক কারবারিকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ১২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫৬ লাখ টাকা। জব্দ করা ইয়াবা এবং আটক মাদক কারবারির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

আরও পড়ুন  বাঁশখালীতে দেশীয় তৈরী অস্ত্র ও অস্ত্র বহনকারী মিনি ট্রাক সহ গ্রেফতার-২
শেয়ার করুন

মন্তব্য করুন