ডাকসু নির্বাচন: নকল আইডি কার্ডসহ আটক ২

এনামুল হক রাশেদীঃ

শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে নীলক্ষেত থেকে তৈরি নকল আইডি কার্ড ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টার সময় দু’জনকে আটক করেছে পুলিশ। নির্বাচনের দিনের আগের রাতে সোমবার রাত ১২টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃত দুস্কৃতিকারীদের তাৎক্ষনিক পরিচয় প্রকাশ করা হয়নি। ভুঁয়া নকল আইডি কার্ড দিয়ে ক্যাম্পাসে ঢুকার চেস্টাকারী দুজনকে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ডাকসু ও হল সংসদের এই নির্বাচনে হলের বাইরে আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কঠোর নিরাপত্তার মধ্যেও জাল আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করায় তাদের আটক করা হয়।

আরও পড়ুন  বারবাকিয়ায় মোবাইল চুরির ঘটনায় প্রকৃত চোর গ্রেপ্তার
শেয়ার করুন

মন্তব্য করুন