ঢাকাগামী কলনী এক্সপ্রেসের পেছনের ৩ বগি আলাদা হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার তালশহরে

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে তিনটি বগি খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

জানা যায়, ঢাকাগামী কালনী এক্সপ্রেস তালশহর এলাকায় পৌঁছলে ট্রেনটির পিছনের তিনটি বগি খুলে গিয়ে দুই ভাগ হয়ে যায়। পড়ে লোকোমাস্টার কিছুটা সামনের দিকে গিয়ে ট্রেন থামান। মোবাইল ফোনে কল দিয়ে তালশহর স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম পুর্বধারা প্রতিনিধিকে জানান, ট্রেনটি তিনটি বগি রেখে সামনের দিকে চলে যায়। চালক অনতিদূরেই ট্রেন থামিয়ে দেন। কোনো যন্ত্রাংশ ভেঙে এমনটি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, বিস্তারিত তদন্তসাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পথসভা ও সমাবেশ
শেয়ার করুন

মন্তব্য করুন