রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর পিএ আখাউড়ায় আটক

সামজাদ জসি, ব্রাহ্মণবাড়িয়াঃ

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদকে (৫২) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ বুধবার দুপুরে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার ইরফান আহমেদ চট্রগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদেও রয়েছেন।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুস সাত্তার জানান, ভারতে যাওয়ার সময় ইরফান আহমেদ চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। আমরা চট্রগ্রামের রাউজান থানার ওসির সাথে যোগাযোগ করেছি, তিনি মামলার বিষয় নিশ্চিত করেছেন। তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন  বাঁশখালীর খানখানাবাদে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত
শেয়ার করুন

মন্তব্য করুন