লক্ষ্মীপুরে গণধর্ষণ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

তারেক মাহমুদ লক্ষ্মীপুর:

শেয়ার করুন

লক্ষ্মীপুরে র‍্যাবের অভিযানে গণধর্ষণ মামলায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী রহিমকে গ্রেফতার করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর রাতে র‍্যাবের আভিযানিক দল নোয়াখালী জেলার সুধারাম থানার আন্ডারচর গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করে।গ্রেফতারকৃত মোঃ রহিম(৪৪) কমলনগর থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে। ( মামলা নং-১১, তাং-২৯/১২/২০১৪, জিআর-১৫৮/২০১৪, নারী ও শিশু মামলা নং-১৩৩/২০১৫)।সে নোয়াখালী জেলার সুধারাম থানার আন্ডারচর গ্রামের আব্দুল গনি ছেলে।

র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু’র বলেন, গোপন সংবাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ আইনে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রহিম(৪৪), গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন  পুলিশের উপর হামলাকারী সেই শাকিল চন্দনাইশে গ্রেপ্তার
শেয়ার করুন

মন্তব্য করুন